ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিদেশী রিভলভার ও গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল শনিবার বিকালে আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ মো. ইমান উদ্দিন (৫৫) নামে একজনকে গ্রেফতার করে।