ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। চালক সাদিক মিয়া বৃষ্টির মধ্যে ট্রেন দেখতে না পেয়ে লেভেল ক্রসিংয়ে অটোরিকশাটি তুলে দেন। দুর্ঘটনা এড়াতে অবৈধ লেভেল ক্রসিংটি বন্ধের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে গতকাল লেভেল ক্রসিং বন্ধ করতে এসে বাধার মুখে পড়েন তারা। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস আটকে দেন। সংশ্লিষ্টরা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা রেলপথ থেকে সরে দাঁড়ায়।