সারা দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার ২৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাহিনীটির সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, এসব গ্রেফতার নিয়মিত অভিযানের অংশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানার আসামি ৭৩৯ জন। আর অন্য অপরাধের অভিযোগে গ্রেফতার ৪৬৮ জন।

এছাড়া এ সব অভিযানে ১টি পিস্তল, ১টি দেশে তৈরি এলজি, ১টি বার্মিজ চাকু ও ১১টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও বার্তায় জানানো হয়েছে।