পটুয়াখালীতে চলছে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে ভোট, একটানা বিরতহীন বিকাল ৪টা পর্যন্ত চলবে।

পটুয়াখালী পৌর শহরের ২৪টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুজন এএসআই, চারজন পুলিশসহ নয়জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া দায়িত্ব পালন করছেন ১৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের চারটি দল ও পুলিশের মোবাইল টিম।

পৌরসভার মোট ৫০ হাজার ৬৯৯ ভোটারের বিপরীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জনসহ মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।