নির্বাচনী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী
লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নোটিসে আগামী ১১ ডিসেম্বর বেলা
১টার মধ্যে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে তাদের
ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর আদালতের সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ নোটিস দেয়া হয়েছে।
নোটিসে বলা হয়েছে, উভয় প্রার্থী ২৮ নভেম্বর বেলকুচি উপজেলা চত্বর, বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক ও বেলকুচি বাজার এলাকায় ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা এবং সভা-সমাবেশ করেছেন।










