দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ জন। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিরে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৮২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের।
এছাড়া, এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৪ হাজার ৪৯ জন হাসপাতাল ছেড়েছে।










