নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া। গতকাল ভোরে উপজেলার কারারচর ও জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।