নারায়ণগঞ্জের আড়াইহাজারের লেঙ্গুরদী এএম বদরুজ্জান উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে রনি নামে এক ডাকাত আহত হয়েছে। পরে পুলিশ ওই ডাকাতকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সোমবার রাত সাড়ে ৩টার দিকে মদনপুর সড়কে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।