নানা আয়োজনে উদযাপিত হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দিবস। ১৯৯৮ সালের ২২ নভেম্বর দেশের ১৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে গাকৃবি। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য। সকাল ১০টায় প্রশাসনিক ভবনসংলগ্ন ৩৬ জুলাই চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সেখানে দিবসটির ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।