‘চর জাগে, দেশ বাঁচে’ স্লোগানে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-ই খুদা। মেলায় পরিবেশবাদী ১৫টি সংগঠন অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে আয়োজিত ‘অভিযোজন এক্সপো ও উদ্ভাবন ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।