আজ ও আগামীকাল ‘‌বাংলার বৈশাখ, বাংলার নাচ’ শীর্ষক জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কুড়িগ্রাম জেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, কুড়িগ্রাম।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন। কুড়িগ্রাম জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীনসহ বাংলাদেশ শিশু একাডেমির অন্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন জানান, বৈশাখ উপলক্ষে গত ২৪ এপ্রিল সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলায় জেলায় জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা শুরু হয়। এরপর বিভাগীয় পর্যায়ে বাছাই শেষে প্রতি বিভাগ থেকে ১০ জন করে প্রতিযোগী নিয়ে আগামী ১০ মে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটোরিয়ামে হবে জাতীয় পর্যায়ের এ চূড়ান্ত প্রতিযোগিতা। আর ১১ মে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

এতে সারা দেশের ৮০ প্রতিযোগী অংশ নেবে। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।