চাঁদপুরে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহে ২০ জন রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ছয়জন  ভর্তি রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

গতকাল হাসপাতাল সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হতে থাকে। প্রতিদিন গড়ে দ-ুএকজন রোগী ভর্তি হন। এ পর্যন্ত ২০ জন ভর্তি হয়েছেন। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয়তলার পুরুষ ওয়ার্ডের মেডিসিন বিভাগে আট শয্যাবিশিষ্ট একটি ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। যা আরো সম্প্রসারণ করা হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা এ কে এম মাহবুবুর রহমান জানান, আবহাওয়া পরিবর্তন ও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে ডেঙ্গুর বিস্তার ঘটে। ডেঙ্গু রোধে ফুলের টব, ডাবের খোসা, পুরান টায়ারসহ কোথাও যাতে পানি জমতে না পারে সেদিক খেয়াল রাখতে হবে।