ফেনীতে ৭০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করেছে মৎস্য বিভাগ। বিক্রয় নিষিদ্ধ এ মাছ বাজারজাতকরণের দায়ে অভিযানে আটককৃত মাহবুবুর রহমান মামুনকে (২৪) ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে ।
ফেনী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, বেশ কিছুদিন যাবত ফেনী শহরের পৌর মৎস্য আড়তসহ বিভিন্ন স্থানে অবৈধ ও ভেজাল মিশ্রিত মাছ বিক্রয় ঠেকাতে অভিযান চালিয়ে আসছে মৎস্য বিভাগ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঞার নেতৃত্বে পৌরসভার ছাড়িপুর এলাকায় সন্দেহভাজন পরিবহন তল্লাশী চালায় মৎস্য বিভাগের একটি দল। এ সময় কুমিল্লা থেকে আসা একটি ট্রাকে ৭০ মন বিদেশী মাগুর পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে নোয়াখালীর আবদুল মালেকের ছেলে মাহবুবুর রহমান মামুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দকৃত মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে এতিম, অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, জব্দকৃত ৭০ মন বিদেশী মাগুরের আনুমানিক দাম ২ লাখ ৮০ হাজার টাকা।










