রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও তার স্ত্রী-সন্তান, জামাতাসহ পরিবারের পাঁচ সদস্যের ৬৫ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। রাজবাড়ীর বিশেষ জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন। গতকাল দুপুরে এ তথ্য জানান পাবলিক প্রসিকিউটর বিজন কুমার বোস।