ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশুকেন্দ্রিক সামাজিক নিরাপত্তাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় পরিচালক স্থানীয় সরকার ফরিদ হোসেন প্রমুখ।