নেত্রকোনার দুর্গাপুরে ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে শফিকুল ইসলাম (৪০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান রাশেদের ভাতিজা। বৃহস্পতিবার তিনি হামিদুর রহমানের পক্ষে ঈদের শুভেচ্ছা পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের অনুসারীদের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। এ ঘটনার জেরে হামিদুর রহমানের বাড়িতে হামলা হলে বাধা দিতে গিয়ে মারা যান শফিকুল।