বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এটি উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতাল পরিদর্শন শেষে ‘স্বাস্থ্যসেবায় কমিউনিটির সম্পৃক্ততা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, সাবেক সচিব ড. মশিউর রহমান প্রমুখ।