ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে শোক শোভাযাত্রা, প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফি উদ্দীন। বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তার জীবন থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা নেয়া উচিত।