রাজবাড়ীর পাংশায় ৭৩ কেজি জাটকা জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি করায় ভাই ভাই মৎস্য আড়তের মালিক মো. লুৎফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার বড় বাজার ও মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।