ফেনীর বন্যাসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদের ডক্টর সেলিম আলদীন মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে আমরা ফেনীবাসী নামে একটি সংগঠন। গত বছরের বন্যার পুনর্বাসন ও এবারের পূর্ব প্রস্তুতির তথ্য প্রকাশ, মেডিকেল কলেজ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন, সেনা ব্রিগেড স্থাপন এবং মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণসহ ১১টি দাবি তুলে ধরে সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান সংগঠক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার‌।