গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবে।

এদিকে একই বিজ্ঞপ্তিতে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে আর কোনো ভর্তি পরীক্ষা নেয়া হবে না। প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে লটারির মাধ্যমে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি আগের মতোই ভর্তি পরীক্ষার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।