পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া ফেরিঘাটের তিনটি পন্টুন ডুবে গেছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে সাময়িক ভোগান্তিতে পড়তে হয়। গতকাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ডুবে যাওয়া পন্টুনগুলো পর্যায়ক্রমে ক্রেনের মাধ্যমে নিচের লেবেল থেকে মাঝারি লেবেলে তুলে ফেরি চলাচল স্বাভাবিক করে।