ঝিনাইদহে শীতার্ত মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শহরের আরাপপুরে আমেরিকা প্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ফোরাম ৮৬-র আর্থিক সহযোগিতায় এলাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কম্বল বিতরণ করে। এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পরে শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।