ঝালকাঠির নলছিটিতে রুবেল গাজী (২২) নামে এক যুবককে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। পরে পুলিশ এসে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।