জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি।