জয়পুরহাটে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এ সময় হলুদ সাংবাদিকতা বন্ধ এবং সাংবাদিকদের নীতি, নৈতিকতা, রাষ্ট্রীয় আইন মেনে সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।