দাম কমাও, জান বাঁচাও—এ স্লোগান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমিটি মানববন্ধন ও পথসভা করেছে।
গতকাল দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মার্কেটের সামনে সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলার সম্পাদক আবিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাহেব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে অধিকাংশ দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা চরম দারিদ্র্যে জীবন যাপন করছে। তাই এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে বাজার মনিটরিং জোরদার করার বিকল্প নেই।










