ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আশপাশের পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল দুপুরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।