বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, তার সুযোগ্য কন্যা দিয়েছেন আধুনিক উন্নত রাষ্ট্র। করোনা মহামারীতে বিশ্ব যখন বিপর্যস্ত তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক, শ্রমিক মেহনতী মানুষের উন্নয়নে দিনরাত কাজ করছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। গতকাল বিকালে ঢাকার নবাবগঞ্জে আওয়ামী মোটর চালক লীগের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউছুফ হারুন টিপু, মনিরুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামী মোটর চালক লীগ সভাপতি ফরিদ হোসেন শিপু, সাধারণ সম্পাদক মো. বাবুল মোল্লা, নুরুউদ্দিন, মনির হোসেন, আলী নেওয়াজ, মো. সুজন, সজিব হোসেন মাহিন, মো. রতন, আলী আজম প্রমুখ।