লক্ষ্মীপুরে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে শাফায়েত হোসেন (১৮) ও লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে বসা আরোহীরা সেলফি তুলতে যায়। এসময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, তারা দুইজনকে মৃত পেয়েছে। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আহত অন্যদের ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।










