রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আঞ্জুমান বানু হত্যা মামলায় আরমান আলী নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রংপুর মেট্রোপলিটন দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। রায় ঘোষণার সময় আরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল হাদি বেলাল।