জয়পুরহাটে দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইএমএমএম শীর্ষক কর্মশালা গতকাল ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। আইএমএমএমের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম জাকির হোসেন, আইএমএমএমের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস, আইএমএমএমের প্রকৌশলী নাহিদ জাহান, চেম্বার সভাপতি আনোয়ারুল হক আনু, শিল্পপতি আমিনুল বারী প্রমুখ।