নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় বীরশ্রেষ্ঠের জন্মভিটা নূর মোহাম্মনগরে শোকমিছিল, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা।










