যশোরের অভয়নগরে গরুর শিংয়ের আঘাতে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার শংকরপাশা-আমতলা সড়কের চাকই গরুহাটসংলগ্ন হাজরাতলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী মিনা (১৮) নড়াইল জেলার শীমুলিয়া গ্রামের ফারুক মিনার ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার মাওলানা বিভাগের ছাত্র ছিলেন। চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জানান, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।