‎নাটোর-৩ আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে এর প্রতিবাদ ও মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের সমর্থকরা। গতকাল বিকালে সিংড়া বাসস্ট্যান্ডের তেল পাম্পের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে দাউদার মাহমুদকে মনোনয়ন দিতে হবে।