নেত্রকোনার বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ঢাকা। আজ সোমবার দুপুরে মোহনগঞ্জ উপজেলায় দুই শতাধিক বানবাসীর মাঝে খাদ্য, ঈদসামগ্রী ও ৫০০ টাকা করে তুলে দেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। 

 

এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম মহাসচিব অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস খান।  অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুর ইসলাম, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাশেদুল ইসলাম, সমাজ-সহিলদেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নেত্রকোনার ১০টি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে দুর্গত অবস্থায় রয়েছেন লক্ষাধিক মানুষ।