ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজলোর ধর্মগড় সীমান্তের চেকপোস্ট ও স্থলবন্দরটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও লংর্মাচ র্কমসূচি পালিত হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ধর্মগড়-দেবিগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলার চেকপোস্ট কাউন্সিল বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সফিকুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান আবু হানিফ, লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকসেদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদি হাসান শুভ প্রমুখ।
বক্তারা বলেন, ‘পাকিস্তান আমলে আমাদের এখানে চেকপোস্ট ও স্থলবন্দর চালু হয়। এটি ১৯৫৮-৬৫ সাল পর্যন্ত চালু ছিল। কিন্তু স্বাধীনতার পর স্থলবন্দরটি বন্ধ হয়ে যায়। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও এলাকাবাসীর উন্নয়নের কথা চিন্তা করে আবারো এটি চালুর দাবি জানাচ্ছি। এজন্যই আমরা মানববন্ধন ও লংমার্চ কর্মসূচিতে নেমেছি।’
এছাড়া একই দাবিতে দুপুরে রাণীশংকৈল উপজেলা পরষিদের সামনেও তারা মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির বলনে, ‘স্থলবন্দর চালুর বিষয়ে স্মারকলিপি পেয়েছি। আমি এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আশা করছি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’










