ফরিদপুরে শিশু ধর্ষণের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. হারুন শেখ। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে শিশু ধর্ষণের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।









