পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ও সবজি চাষ বাড়াতে দিনাজপুরের হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুরে এসব বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৮০ জন কৃষাণ-কৃষাণীকে সাত ধরনের বীজ দেয়া হয়। একই সঙ্গে বীজ বপন ও চারা পরিচর্যার বিষয়ে পরামর্শ দেন কৃষি কর্মকর্তা।