নাব্যতা ফেরাতে যশোরের ভবদহ অঞ্চলের পাঁচটি নদ-নদীর ৮১ দশমিক ৫ কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে কাজটি উদ্বোধন করা হয়েছে। ১৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা দেখছেন স্থানীয় জনগণ ও পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে দেয়া বক্তব্যে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।