চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী স্টেশনের কাছে পণ্যবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পাকশী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে বলে জানিয়েছেন উথলী রেলস্টেশনের মাস্টার মিন্টু রায়।
ট্রেনের বগি লাইনচ্যুত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী স্টেশনের কাছে পণ্যবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী স্টেশনের কাছে পণ্যবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।










