ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেছে ৪টি মহিষ। গতকাল রাতে সদর উপজেলার সুতলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে।
স্থানীয়রা
জানায়, গেল রাতে সুতলিয়া গ্রামের হোসেন আলীর
গোয়াল ঘরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা ফায়ার
সার্ভিসে খবর দিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুড়ে মারা
যায় তার ৪টি মহিষ। দগ্ধ হয় আরো একটি গরু। এতে তার প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে।
সকালে
বাড়ির পাশের ৪টি মহিষ মাটি চাপা দেয়া হয়। সংবাদ শুনে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস
থেকে তার বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে মহিষ
কিনেছিলেন হোসেন আলী।










