পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল উদ্বোধন করা কেন্দ্রটিতে অকশন ও প্যাকিং শেড, ইন্সপেকশন রুম, আইস প্লান্টসহ আধুনিক সব সুবিধা রয়েছে। ২ দশমিক ৩৬ একর জমির ওপর ১১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মাণ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।