ঝালকাঠির রাজাপুরের বারবাকপুরে দখলদারের হাত থেকে শতবছরের পুরনো একটি রাস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বারবাকপুর মাদ্রাসা দীর্ঘ ২২ বছর রাস্তাটি দখল করে রাখে। রাস্তাটি ফিরে পেয়ে গতকাল সকালে এলাকাবাসী মেরামত শুরু করেন। রাস্তাটি দখল করে রাখায় চলাফেরা, কৃষিপণ্য আনানেয়া করতে পারতেন বলে অভিযোগ এলাকাবাসীর।