রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। আজ শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সেখান থেকে হাসপাতালে নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসক আলী আফতাব সূর্য।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এক পর্যায়ে মঞ্চে পড়ে যান তিনি। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয়বার পড়ে যান।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয়বার পড়ে যান তিনি। মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা এ সময় তাকে ধরে বসান। সে অবস্থায় বক্তব্য শেষ করেন তিনি। এ সময় উপস্থিত ডাক্তার জানান, তার পক্ষে আর বক্তব্য দেয়া ঠিক হবে না।

এর আগে দুপুরে সমাবেশ মঞ্চে উপস্থিত হন ডা. শফিকুর রহমান। তার আগমনে 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবর' স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।