নারীদের কর্মস্থান বাড়াতে ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সাতক্ষীরায় ২৪০ তরুণীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেয়া তরুণীদের এ সহায়তা দেয়া হয়। গতকাল সকালে তথ্য ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এগুলো বিতরণ করেন। ১৩০ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে বলেও জানান তিনি।