বাড়ি ফেরাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভে নেমেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ভারতীয় শ্রমিকরা। আজ রবিবার (১৭ মে) বেলা ১২টার দিকে নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে বের হয়ে পায়ে হেঁটে রওনা হন শ্রমিকরা। পরে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ির মোড়ে পৌঁছালে তাদের গতিরোধ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই মোড়েই অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন তারা।
এক পর্যায়ে দুপুর ২টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের জেলার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে পাশে সরিয়ে দেন। সেখানে দফায় দফায় আলোচনা চলছে।
এর আগে গত ৪ মে একই দাবিতে ভারতীয় কয়েকশ শ্রমিক বিদ্যুৎকেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় বের হয়ে হেঁটে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। প্রশাসনের হস্তক্ষেপে তারা আবার বিদ্যুৎকেন্দ্রে ফিরে যায়।
শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। করোনা পরিস্থিতিতে আমরা ঠিকমত পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছি না। লকডাউনের দোহাই দিয়ে আমাদের বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। ঠিকমতো খাবারও পাচ্ছি না। এর আগেও আমরা বাড়ি যাওয়ার জন্য রাস্তায় এসেছি। প্রশাসনের আশ্বাসে আমরা বিদ্যুৎকেন্দ্রে ফিরে গিয়েছিলাম। কিন্তু তাদের আশ্বাসেও আমাদের জন্য কোন ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। ‘আমরা যে কোন মূল্যে বাড়িতে (ভারতে) যেতে চাই‘ বলে চিৎকার করতে থাকেন শ্রমিকরা।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতিতে সব ধরনের যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর জন্য ভারতীয় হাই কমিশনারের সাথে কথা বলেছি। তারাও চেষ্টা করছেন। তাদের ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু করোনার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই শ্রমিকরা পরিস্থিতি বিবেচনায় না নিয়ে বিক্ষোভ করছেন। তারা কারও কথা শুনছেন না।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়কের পাশে নেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
দেশে ফিরতে রামপালে ভারতীয় শ্রমিকরা ফের বিক্ষোভে