গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল বেলা সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছলে হঠাৎ পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী।
ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে।










