পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আসুন দেশের উন্নয়নে সবাই মিলে একসঙ্গে কাজ করি। স্বাধীনতা সংগ্রামে পুলিশের ভূমিকা আছে। দেশ রক্ষায় ৩০ লাখ শহীদের সঙ্গে আপনাদের অবদান রয়েছে। আপনারা দুষ্টের দমন ও শিষ্টের পালন—এ নীতিতে কাজ করবেন বলে আমি আশা করি।
প্রতিমন্ত্রী গতকাল দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে এ কথা বলেন। এমআর বাবুর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুনাকের সভানেত্রী ডা. আফসানা শর্মী। উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন।










