রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষককে নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, পাঠদান পদ্ধতি, খাতা মূল্যায়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে কর্মশালার কার্যক্রম, যা সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।